চুক্তি বাতিলে কোয়ালকমকে ৬০ দিনের সময় দিয়েছে আর্ম হোল্ডিংস
ব্রিটিশ সেমিকন্ডাক্টর ও সফটওয়্যার ডিজাইন প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস কোয়ালকমের সাথে থাকা আর্কিটেকচারাল লাইসেন্স চুক্তি বাতিল করছে। ব্লুমবার্গ নিউজের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, লাইসেন্স চুক্তির বাতিলের জন্য কোয়ালকমকে ৬০ দিনের সময় দিয়েছে আর্ম।
এই চুক্তির আওতায় কোয়ালকম চিপ ডিজাইনে আর্মের ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি ব্যবহারের সুযোগ পেত। উভয় কোম্পানির মধ্যে চলমান আইনী যুদ্ধের মধ্যেই ঘোষণাটি এলো।
জাপানের সফটব্যাংক গ্রুপের অধিকাংশ মালিকানায় থাকা আর্ম ২০২২ সালে কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে। নুভিয়া অধিগ্রহণের পর নতুন লাইসেন্স গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় এই মামলা করা হয়।
এ বিষয়ে আর্মের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি







